Hori Bole Amar Gour Nache Lyrics | হরি বলে আমার গৌর নাচে লিরিক্স | Buddhadeb Mukhopaddhay
"Hori Bole Amar Gour Nache (হরি বলে আমার গৌর নাচে)"
গান কৃতজ্ঞতা:
Hori Bole Amar Gour Nache Lyrics (হরি বলে আমার গৌর নাচে লিরিক্স) In Bengali
হরি বলে আমার গৌর নাচে, নাচে রে
হরি বলে আমার গৌর নাচে,
নাচে রে গৌরাঙ্গ আমার হেমগিরি মাঝে
রাঙ্গা পায়ে সোনার নূপুর রুণু ঝুণু বাজে,
হরি বলে আমার গৌর নাচে, নাচে রে
হরি বলে আমার গৌর নাচে।
নাম সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে
নাম সংকীর্তনে শ্রীবাস অঙ্গনে,
ভক্তগণ সঙ্গে গৌর নাচে
ভক্তগণ সঙ্গে গৌর নাচে,
হরি বলে আমার গৌর নাচে, নাচে রে
হরি বলে আমার গৌর নাচে।
হরিবোল বলে বদনে গোরা
চায় গদাধর পানে,
হরিবোল বলে বদনে গোরা
চায় গদাধর পানে,
গোরার অরুন নয়নে বহিছে সঘনে
অরুন নয়নে বহিছে সঘনে,
প্রেম ধারা শ্রী অঙ্গে, নাচে সংকীর্তনে
শচীর দুলাল নাচে রে,
আমার গোরা নাচে রে।
বামেতে অদ্বৈত আর দক্ষিণে নিতাই
তারই মাঝে নাচে আমার চৈতন্য গোঁসাই,
বামেতে অদ্বৈত আর দক্ষিণে নিতাই
তারই মাঝে নাচে আমার চৈতন্য গোঁসাই,
থেকো রে বাপ নরহরি থেকো গৌরের পাশে
ওই রাধা প্রেমে গড়া তনু, ধূলায় পড়ে পাছে।
হরি বলে আমার গৌর নাচে, নাচে রে
হরি বলে আমার গৌর নাচে,
নাচে রে গৌরাঙ্গ আমার হেমগিরি মাঝে
রাঙ্গা পায়ে সোনার নূপুর রুণু ঝুণু বাজে,
হরি বলে আমার গৌর নাচে, নাচে রে
হরি বলে আমার গৌর নাচে।
শিব নাচে ব্রহ্মা নাচে আরও নাচে ইন্দ্র
গৌর ঘিরি ফিরি নাচে প্রভু নিত্যানন্দ
হরি বোল বোলে আমার গৌর নাচে।
চন্দ্র নাচে সূর্য নাচে আরও নাচে তারা
পাতালে বাসুকি নাচে বলে গোরা গোরা
আমার গৌর নাচে।
হরি বোল বোলে আমার গৌর নাচে।
নাচেরে গৌরাঙ্গ আমার ভক্ত গোষ্ঠী লইয়া
শ্রীবাস ও অদ্বৈত নাচে তাথৈয়া তাথৈয়া
আমার গৌর নাচে।
হরি বোল বোলে আমার গৌর নাচে।
Photo Credit: SVF Devotional
Post a Comment